জ্বালানি সংকটে বন্ধের শঙ্কায় গাজার বহু হাসপাতাল

জ্বালানি সংকটে বন্ধের আশঙ্কায় গাজার বহু হাসপাতাল। এছাড়া গাজায় চলমান ইসরায়েলি হামলায়  নিহত হয়েছেন আরও ৩৫ ফিলিস্তিনি। এনিয়ে নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এদিকে হামাস অভিযোগ করে বলেছে গণহত্যার জন্য ইসরায়েলকে সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জার্মানি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অনড় বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর শোলত্জ। খবর বিবিসির। মঙ্গলবার এক প্রতিবেদনে গাজার হাসপাতালগুলোকে সতর্ক করে […]

Continue Reading

অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আবেদন ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই কথা জানিয়েছে। ইমরান খান রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি আছেন। তার পক্ষে একজন প্রতিনিধি এ মনোনয়নপত্র জমা দেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, কারাগারে থেকেই চ্যান্সেলর পদে লড়বেন তিনি। খানের নির্দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর […]

Continue Reading

এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে শুক্রবার কিয়েভ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, রাশিয়ার পুরো মাত্রার অভিযান শুরুর পর এই প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করবেন। ইউক্রেনের পাশাপাশি মোদি পোল্যান্ডেও যাবেন। কয়েক সপ্তাহ আগেই মোদি রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট […]

Continue Reading

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন। ইউনূসকে লেখা চিঠিতে তিনি বলেন, “আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার […]

Continue Reading

‘মমতাকে ইন্দিরা গান্ধীর মতো হত্যার হুমকি’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ওই ছাত্র সামাজিক মাধ্যমে মমতাকে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতো গুলি করে হত্যার হুমকি দিয়েছিল। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, রাজ্যের দ্বিতীয় বর্ষের বিকম শিক্ষার্থী কীর্তি শর্মা নামের ওই ছাত্রকে কলকাতার তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার ইনস্টাগ্রাম […]

Continue Reading

পলকের মতোই কথা বললেন পাকিস্তানের মন্ত্রী’, দুষলেন ভিপিএনকে

বাংলাদেশের সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মতোই যেন একই পথে হাঁটলেন পাকিস্তানের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শাজা ফাতিমা খাজা। পাকিস্তানজুড়ে ইন্টারনেটে ধীরগতির জন্য সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন তিনি। রোববার (১৮ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সময় কয়েকদিন বন্ধ ছিল ইন্টারনেট। পরবর্তীতে চালু হলেও গতি ছিল […]

Continue Reading

নিজেকে কমলার চেয়ে সুন্দর দাবি করলেন ট্রাম্প

ডেমোক্র্যাটিক দলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে নিজেকে বেশি সুন্দর বলে দাবি করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ আগস্ট) পেনসিলভানিয়াতে একটি নির্বাচনী প্রচারাভিযানে এই মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির। ট্রাম্প বলেন, ‘আমি তার (কমলার) চেয়ে দেখতে অনেক সুন্দর। আমি মনে করি, আমি কমলার চেয়ে সুন্দর চেহারার মানুষ। সম্প্রতি, মার্কিন […]

Continue Reading

বাংলাদেশের মতো সরকার পতনের শঙ্কা কম্বোডিয়ার

বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে কম্বোডিয়াতেও সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেছেন, মানুষ মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে, তবে সেই স্বাধীনতা ব্যবহার করে বড় ধরনের গণবিক্ষোভের আয়োজন করা উচিত নয়। খবর রেডিও ফ্রি এশিয়ার। সম্প্রতি রাজধানী নম পেনে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ কথা […]

Continue Reading

ফোনকলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল হিজবুল্লাহ কমান্ডারকে

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ সুখর। ৩১ জুলাই রাজধানী বৈরুতের একটি ভবনে তাকে লক্ষ্য করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওয়ালস্ট্রিট জার্নালের বরাতে টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানায়। হিজবুল্লাহর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ফুয়াদ সুখরকে ফোনকলের মাধ্যমে সপ্তম তলায় নেওয়া হয়। আশপাশে আরও অন্যান্য ভবন থাকায় (উপরে নিয়ে […]

Continue Reading

শেখ হাসিনার মতো ভুল মমতা করবেন না

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করেছেন যে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভুল মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। তিনি এ মন্তব্য করেন যখন আরজি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি ওঠে। খবর আনন্দবাজারের। উদয়ন গুহ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা মমতার দিকে আঙুল তুলবেন, তাদের আঙুল ভেঙে […]

Continue Reading