বাংলাদেশের মতো সরকার পতনের শঙ্কা কম্বোডিয়ার

বিশ্ব

বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে কম্বোডিয়াতেও সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। তিনি বলেছেন, মানুষ মতপ্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে, তবে সেই স্বাধীনতা ব্যবহার করে বড় ধরনের গণবিক্ষোভের আয়োজন করা উচিত নয়। খবর রেডিও ফ্রি এশিয়ার।

সম্প্রতি রাজধানী নম পেনে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভ এবং এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশত্যাগের ঘটনা উল্লেখ করেন।

২০২৩ সালের আগস্টে হুন মানেত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হন। এর আগে কয়েক দশক ধরে তার বাবা হুন সেন দেশ শাসন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *