পাকিস্তানে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হলো ৫ আফগানের নিথর দেহ

পাকিস্তানের বেলুচিস্তানের চাগাইয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল আফগানিস্তানের পাঁচ নাগরিকের মরদেহ। তাদের দেহগুলো গুলিবিদ্ধ ছিল। ইরান সীমান্তের খুব কাছে এই ঘটনা ঘটেছে বলে খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, পাঁচজনই আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লসকর গাহ-র বাসিন্দা ছিলেন। পাঁচজনের মরদেহ কোয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সকালে […]

Continue Reading

মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা ও দলটির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার ও পুলিশের ওপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই। সেই কারণেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে […]

Continue Reading

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে রোববার (১৮ আগস্ট) সকালে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ সেবার পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭। খবর এনডিটিভির। দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, […]

Continue Reading

অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। সেই সঙ্গে সংখ্যালঘুদের অবস্থা নিয়ে সেখানকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা […]

Continue Reading

ইসরায়েলি হামলায় একই পরিবারের নিহত ১৫

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার মধ্যাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জন শিশু এবং তিনজন নারী রয়েছে। শনিবার (১৭ আগস্ট) দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপি’কে বলেছেন, কেন্দ্রীয় গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে […]

Continue Reading

উত্তাল পশ্চিমবঙ্গ, চাপে রাজনৈতিক দলগুলো

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসি চেয়ে শুক্রবার মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আবার ওই ঘটনায় মমতার পদত্যাগ চেয়ে মিছিল করেছে বিজেপি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটিতে শুক্রবার মিছিল, পাল্টা-মিছিল, বনধ একইসঙ্গে সব চলেছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন একইসঙ্গে এতগুলো রাজনৈতিক কর্মসূচীতে […]

Continue Reading

রাশিয়ার গুরুত্বপূর্ণ সেতু গুঁড়িয়ে দিলো ইউক্রেন

বিবিসি বলছে, সেনাবাহিনী সরবরাহের জন্য ক্রেমলিন সেতুটি ব্যবহার করতো ক্রেমলিন। ধ্বংসের কারণে এতে প্রভাব পড়বে। তবে সেতু ধ্বংসের খবরে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া। ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনরা তাদের অবস্থান শক্ত করেছে। রাশিয়ার ভেতরে ইউক্রেনের বাহিনী অনুপ্রবেশ করে যে অভিযান চালাচ্ছে তা দ্বিতীয় সপ্তাহে গড়ালো। কুরস্কে অঞ্চলে সামরিক কার্যালয় […]

Continue Reading

পশ্চিমবঙ্গের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে ভারত জুড়ে

আজ ডাক্তারদের ধর্মঘট।মমতার পদত্যাগ দাবিতে সোচ্চার বিজেপি। সহিংসতার জন্য সিপিএম ও বিজেপির ওপর দোষ চাপালেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চলা বিক্ষোভ পুরো ভারতে ছড়িয়ে পড়ছে। আজ সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা। এই আন্দোলনের মধ্যে দেশটির উত্তরাখণ্ডে এক নার্স ধর্ষণের শিকার হয়েছেন। শিলিগুড়িতে ধর্ষণের শিকার হয়েছেন এক […]

Continue Reading

এবার পাকিস্তানে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত

এবার এশিয়ায় মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে। এ পর্যন্ত দেশটির তিনজনের দেহে মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। খবর ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার পর এই তিনজনের দেহে ভাইরাসটি পাওয়া গেছে। পাকিস্তানে আগেও মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা গেছে, […]

Continue Reading

সেই ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নামছেন মমতা, দিলেন আল্টিমেটাম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আরজি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরেই ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল দেশটি। ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে এবার রাস্তায় নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৬ আগস্ট) ৪টায় মিছিল নিয়ে বের হওয়ার কথা রয়েছে মমতার। সেইসঙ্গে অভিযুক্তের আগামী রোববারের মধ্যে ফাঁসির […]

Continue Reading