এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

বিশ্ব

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে শুক্রবার কিয়েভ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, রাশিয়ার পুরো মাত্রার অভিযান শুরুর পর এই প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করবেন। ইউক্রেনের পাশাপাশি মোদি পোল্যান্ডেও যাবেন।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত আনুষ্ঠানিকভাবে একবারের জন্যও রাশিয়ার নিন্দা করেনি। তারা বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে।

খবরে বলা হয়েছে, মোদির এই সফর এমন একটা সময়ে হবে, যখন ইউক্রেন কুরস্কে রাশিয়ার সীমান্তে ঢুকে কিছুটা জায়গা দখল করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *