নিজেকে কমলার চেয়ে সুন্দর দাবি করলেন ট্রাম্প

বিশ্ব

ডেমোক্র্যাটিক দলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে নিজেকে বেশি সুন্দর বলে দাবি করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ আগস্ট) পেনসিলভানিয়াতে একটি নির্বাচনী প্রচারাভিযানে এই মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভির।

ট্রাম্প বলেন, ‘আমি তার (কমলার) চেয়ে দেখতে অনেক সুন্দর। আমি মনে করি, আমি কমলার চেয়ে সুন্দর চেহারার মানুষ।

এই মন্তব্যের পরেই ট্রাম্প নিজেকে কমলার চেয়ে সুন্দর বলে দাবি করেন। এর আগে, তিনি কমলার অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করেছিলেন এবং বলেছিলেন যে, কমলার পরিকল্পনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো এবং এটি যুক্তরাষ্ট্রে কমিউনিজম চালু করবে।

গত কয়েক সপ্তাহ ধরে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন ট্রাম্প। তিনি তাকে ‘পাগল’ বলেও আখ্যা দিয়েছেন এবং তার জাতিসত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ট্রাম্পের মতে, কমলা তাকে রাগিয়ে দেওয়ায় তিনি এসব ব্যক্তিগত আক্রমণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *