কুমিল্লায় চোরকে ধরতে গিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি : একটি চুরির মামলার আসামি পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করতে গিয়ে সড়কে ছিটকে পড়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে সরকারি কলেজ রোডে এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামস্ উদ্দিন মো. ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া ওই কনস্টেবলের নাম মহিউদ্দিন (৫৯)। তিনি জেলার মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে। চলতি বছরেই তার অবসরে যাওয়ার কথা ছিল।

ওসি ইলিয়াস জানান, মঙ্গলবার রাতে দেবিদ্বার উপজেলার বারুর এলাকায় চুরির ঘটনায় রুবেল মিয়া নামের একজন চোরকে স্থানীয় লোকজন আটকের পর মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। পরে রাত সাড়ে ৮টার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে থানায় ফেরার পথে সে দৌড়ে পালিয়। এ সময় তাকে আটক করতে পুলিশ সদস্য মহিউদ্দিনসহ অন্যরা পিছু নেয়। এক পর্যায়ে মহিউদ্দিন রাস্তায় পড়ে যায়। তাকে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের চিকিৎসক মো. ইব্রাহিম জানান, ওই পুলিশ সদস্যকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়। তিনি স্টোক করে  মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। এদিকে মঙ্গলবার রাত ১১ টার দিকে থানা চত্বরে ওই কনস্টেবলের জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার মরহুমের গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে তাকে পারবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *