এবার চিটাগাং কিংসের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ

খেলা

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হয়েছিল বেশ আশাব্যঞ্জকভাবে। তবে সময়ের সাথে সাথে টুর্নামেন্টের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। মাঠের পারফরম্যান্স, সন্দেহজনক কার্যকলাপ, এবং এবার পারিশ্রমিক বকেয়ার অভিযোগ নিয়ে বিতর্কে জড়িয়েছে বিপিএল।  

সবশেষ বিতর্ক চিটাগাং কিংসকে ঘিরে। দলটির বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তুলেছেন দুই বিদেশি ক্রিকেটার—পাকিস্তানের খাজা নাফি ও আফগানিস্তানের জুবাইদ আকবরি। শুধু পারিশ্রমিকই নয়, দেশে ফেরার বিমান টিকিটও দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *