ক্লিনিকের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’

বাংলাদেশ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাতীবান্ধা ক্লিনিকে ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ প্রদর্শনের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাতীবান্ধা ক্লিনিকে ডিজিটাল দ্বিতীয় তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে। 

এ ঘটনার পর প্রতিবাদ করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল ইসলাম বলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সারাদিন সজাগ ছিল। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা পরিকল্পিত ভাবে রাতের আঁধারে এটা করেছে। আমরা সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ইশতিয়ার আল মামুন পরাগ বলেন, আমরা যার কাছে ডিজিটাল সাইনবোর্ড নিয়েছি তাকে ডেকে জানতে চাইলাম ঘটনা কি। সে বললো এটা হ্যাক করেছে।আমরা থানা যাচ্ছি জিডি করতে।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *