শীতে কাঁপছে নওগাঁ, তাপমাত্রা ৮.৬ ডিগ্রি

বাংলাদেশ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা বাতাসে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। রোবরার (২৬ জানুয়ারি) উত্তরের জেলা নওগাঁর তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে করে এ জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের দাপট।

স্থানীয় আবহাওয়া অফিস বলছে, এটা চলতি মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয়রা জানান, দুই দিন ধরে আবারও বেড়েছে শীতের দাপট। সকালে কুয়াশা কমলেও বেড়েছে ঠান্ডার দাপট। তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা থাকলেও হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল ১০টা পর্যন্ত।

নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রোববার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। তাপমাত্রা নিম্নমুখী হওয়ায় বেড়েছে শীত এবং কুয়াশা। হিমেল বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *