শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জে জেলা বিএনপির একাংশ সিরাজুল ইসলাম সিজারপন্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে জেলা শহরের গেটপাড়ার জেলা বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বাক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কে এম হামিদুর রহমান দুলাল, বিএনপি নেতা রুনু দাড়িয়াসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
