এমভি আল-বাখেরা জাহাজে হত্যার শিকার মামা ও ভাগনে

বাংলাদেশ

ফরিদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল-বাখেরা নামের জাহাজে যারা হত্যাকান্ডের শিকার হয়েছেন তাদের দুইজনের বাড়ি ফরিদপুরে। নিহত এই দুইজন সম্পর্কে মামা ও ভাগ্নে।

নিহত ওই দুইজনের বাড়ি ফরিদপুর সদরের গেরদা ইাউনিয়নের জোয়ারের মোড় এলাকায়।

নিহত মামার নাম গোলাম কিবরিয়া (৬৫)। তিনি জোয়ারের মোড় এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। গোলাম কিবরিয়া ওই জাহাজের মাস্টার ছিলেন। নিহত অপর জন গোলাম কিবরিয়ার ভাগ্নে । তার নাম সবুজ শেখ (২৬)। তিনি ওই জাহাজের লস্কর হিসেবে কর্মরত ছিলেন।

গোলাম কিবরিয়া চার ভাই ও এক বোনের মধ্যে বড়। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। অপরদিকে সবুজ শেখ ছয় ভাই ও চার বোন। ভায়ের মধ্যে তিনি চতুর্থ।

নিহত সবুজ শেখের ভাই ফারুখ শেখ আজ রাতে জানান, গত এক মাস আগে গোলাম কিবরিয়া ও সবুজ শেখ বাড়ি থেকে বের হন। সোমবার বিকেলে তারা এ মৃত্যুর ঘটনা জানতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *