বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার উন্নতি

বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : বেশ কয়েক দিন ভারতের রাজধানী দিল্লির বায়ুর মান কিছুটা ভালো থাকলেও আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে শহরটি। মঙ্গলবার সকাল ৯ টা ২৪ মিনিটে  আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, ৫১৫ স্কোর নিয়ে ১২৬টি দূষিত শহরের তালিকায় প্রথমে রয়েছে দিল্লি।

এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকলেও মঙ্গলবার বায়ু মানের উন্নতি দেখা গেছে। ২৩৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মেগাসিটি ঢাকা, যদিও তা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *