নিহত জয়ন্ত কুমার সিংহ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ফকির ভিঠা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার মধ্য রাতে জয়ন্তসহ আরো কয়েকজন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় তারা সীমান্তের ৩৯৩ পিলারের মাঝামাঝী এলাকায় পৌঁছলে ভারতের ডিংগাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জয়ন্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা রংপুরে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক চিকিৎসা নিচ্ছেন।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন মাত্র। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সীমান্তে গুলি বন্ধ করতে ও শান্তি ফেরাতে বিজিবি বদ্ধপরিকর।
