সায়েম-শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়ালো পাকিস্তান

খেলা

বৃষ্টি বাগড়ার পর শুরু হয় বাংলাদেশ–পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শুরুতেই টাইগার পেসারদের তোপে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

তবে সায়েম আয়ুব ও সৌদ শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে চা পান বিরতিতে গেছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে সাজঘরে ফেরান টাইগার পেসার হাসান মাহমুদ। ১৪ বলে ২ রান করে আউট হন আব্দুল্লাহ।

দলীয় ১৪ রানে ১১ বলে ৬ রান করে আউট হন মাসুদ। এরপর ক্রিজে আসা বাবর আজমক নিজে দ্বিতীয় শিকারে পরিণত করেন শরিফুল। রানের খাতা খোলার আগেই লিটন দাসের উড়ন্ত ক্যাচে সাজঘরে ফিরে যান বাবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *