সাজেকে আটকা পড়েছেন আড়াই শতাধিক পর্যটক

বাংলাদেশ

ভারি বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়ক ডুবে সাজেকের সঙ্গে সারা দেশে যানচলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পাহাড়ধসে বন্ধ রয়েছে বাঘাইছড়ির সঙ্গে যানচলাচল। এতে সাজেকে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন আড়াই শতাধিক পর্যটক।

জানা গেছে, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে দিকে খাগড়াছড়ি-সাজেক সড়কের দীঘিনালা উপজেলার কবাখালি অংশের সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেকসহ লংগদু উপজেলা সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাজেকে আটকা পড়েন আড়াই শতাধিক পর্যটক।

পরে বুধবার (২১ আগস্ট) সকাল থেকে টানা বর্ষণে বাঘাইছড়ি সড়কের বেশ কিছু স্থানে পাহাড়ধসের কারণে বাঘাইছড়ির সঙ্গেও সারা দেশের যানচলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ি পৌরসভা ও ৮টি ইউনিয়নে পানিবন্দি প্রায় ২০ হাজার পরিবার। ৫৩টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪০ পরিবার। এ ছাড়াও বৃষ্টির কারণে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় ইউনিয়নগুলোর পরিস্থিতি জানতে পারছেন না উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *