
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির জন্য আগামী রোববার (২৫ আগস্ট) দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ১৪ আগস্ট আবেদনকারী আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে শুনানির আদেশ দিয়েছেলেন। ওইদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এমন বক্তব্য নিয়ে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদনের শুনানি জন্য দিন ধার্য ছিল।
২০২৩ সালের ২৪ মে ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ মেয়র তাপসের এমন বক্তব্য সংবলিত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতের নজরে আনেন সংবিধানের অন্যতম প্রণেতা ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
