সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করা হবে: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রবিবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে।স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *