‘আয়নাঘরে’আরো যাদের দেখেছিলেন মাইকেল চাকমা

বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক একটি রাজনৈতিক দল ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা। ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকার শ্যামলি থেকে সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাকে কথিত আয়নাঘরে আটকে রাখা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ৬ আগস্ট বন্দিশালা থেকে মুক্ত হন মাইকেল।

সম্প্রতি বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গোপন বন্দীশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা।

তিনি বলেন, ‘যে রাতে আমাকে ছেড়ে দেওয়া হয় সেই রাতে গাড়িতে নেয়ার সময় কিছুটা আলগা করে চোখে কাপড় বাঁধা ছিল, যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘসে ঘসে কিছুটা নামাতে সক্ষম হই এবং আজানের পর কিছুটা আলোর দেখা পাই। ২০১৯ সালের পর ৬ আগস্ট ২০২৪ সালে প্রথম দিনের মত আলোর দেখা পাই। আমাকে যে এদিন ছেড়ে দেয়া হবে সেটি কল্পনাও করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *