
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে প্রগতি সরণি এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করা হয়েছে। আমাদের ভাইদের খুনের প্রতিবাদ এবং ৯ দফা দাবি বাস্তবায়নে সারাদেশে আমরা বিক্ষোভ মিছিল করব।
অন্যদিকে বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে ব্যাপক সংখ্যক পুলিশ।
