হায় হোসেন, হায় হোসেন মাতমে রাজধানীতে তাজিয়া মিছিল চলছে.

বাংলাদেশ

আশুরা উপলক্ষে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু করেছে শিয়া সম্প্রদায়। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় পুরান ঢাকার হোসেনি দালান থেকে মিছিল শুরু হয়েছে।

খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট, নীলক্ষেত ঘুরে, সায়েন্স ল্যাবরেটরি মোড় হয়ে ধানমণ্ডির দিকে এগিয়ে যায়। পরে ধানমণ্ডি লেকের পাড়ে প্রতীকী ‘কারবালা’ প্রান্তে গিয়ে শেষ হবে শোকের মিছিল।

এর আগে, সকাল ১০টায় বের হওয়ার জন্য মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেওয়ার প্রস্তুতি নেন।

এদিকে মিছিলটি  সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *