উত্তাল পাকিস্তানে পুলিশের ২২ গাড়িতে আগুন, নিহত ৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বিক্ষোভে যোগ দিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। তবে বিক্ষোভ ঠেকাতে কড়া ব্যবস্থা নিয়েছে পাকিস্তান সরকার ও প্রশাসন। এনিয়ে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এনিয়ে পুরো পাকিস্তানই উত্তাল।   কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট […]

Continue Reading

হিজবুল্লাহ-ইসরায়েলের ৬০ দিনের যুদ্ধবিরতি?

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে অবশেষে যুদ্ধবিরতিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, হিজুবুল্লাহর সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিতে মঙ্গলবার সন্ধ্যায় তেল আবিবে উচ্চ-পর্যায়ের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইসরায়েলের […]

Continue Reading

মুচলেকা দিয়ে হজ-ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের

সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তি ঠেকাতে নিজ নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান। তীর্থযাত্রীর বেশে সৌদি আরবে গিয়ে যেন কেউ ভিক্ষা করতে না পারে তাই পাকিস্তান সরকার এবার নাগরিকদের কাছে মুচলেকা নিচ্ছে।  গত বৃহস্পতিবারের সিয়াসাতের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব গত সেপ্টেম্বরে পাকিস্তানি ভিক্ষুকদের ধরতে অভিযান চালিয়েছে। এরপর দেশটি সতর্ক বার্তা দিয়েছে, ওমরাহ ও হজ ভিসায় […]

Continue Reading

উত্তর কোরিয়ায় আফ্রিকান সিংহ, বাদামি ভালুক পাঠালেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় ৭০টির বেশি প্রাণী পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া উপহার হিসেবে এসব প্রাণী উত্তর কোরিয়ায় পাঠিয়েছে।  গার্ডিয়ান বলছে, এসব প্রাণীর মধ্যে আফ্রিকান সিংহ ও দুইটি বাদামি ভালুক, ৪৫টি তিতির রয়েছে। এছাড়া দুইটি দেশি ইয়াক এবং ৪০টি মান্দারিন হাঁস ও পাঁচটি সাদা কাকাতুয়া উত্তর কোরিয়ায় পাঠিয়েছে রাশিয়া। বুধবার […]

Continue Reading

এ উপত্যকায় হামাসের শাসন আর থাকবে না: গাজা সফরে নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজা সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে মঙ্গলবার (১৯ নভেম্বর) তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এ ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েল এখনো ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ লাখ […]

Continue Reading

ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে ‘বিশ্ব যুদ্ধ হতে পারে’

যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। রোববার (১৭ নভেম্বর) বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।  এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির একজন সিনিয়র আইনপ্রণেতা সতর্ক […]

Continue Reading

গাজায় ইসরায়েলের মহুর্মুহু বিমান হামলা, নিহত ৩৪

গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে পাঁচতলা ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছে। স্থানীয় ডিফেন্স এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার উত্তরাঞ্চলে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, অবিমান গুলি ও বোমাবর্ষণের কারণে আহতদের উদ্ধার করার […]

Continue Reading

ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত টিম তৈরি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি দ্রুত গতিতেই সারছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি শুরুর অগ্রাধিকারগুলো পরিষ্কার করেছেন এবং এর অনেক কিছু ওয়াশিংটন ও বিশ্বজুড়ে অনেককে বিস্মিত করছে। খবর বিবিসির।  ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের পর দ্রুতই তিনি তার টপ টিম বা প্রধান দলটি তৈরি করেছেন। মন্ত্রিসভার কয়েকজনের নাম চূড়ান্ত করেছেন তিনি […]

Continue Reading

জার্মানিতে পার্লামেন্টেই নির্বাচনী প্রচারণা শুরু

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে বেশ কিছু আইন পাস করানোর জন্য আবেদন করেছেন। দেশটির সংসদের নিম্নকক্ষ বুন্দেসটাগে শলৎস এই আবেদন করেছেন।   ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে শলৎসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ভেঙে গেছে। শলৎস সেই সময় জানান, তিনি ১৬ ডিসেম্বর আস্থাভোট নেবেন। ২৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে। তার আগে প্রায় […]

Continue Reading

লেবাননে ৬ ইসরায়েলি সেনা নিহত

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ছয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। আইডিএফ বলেছে, লেবাননের দক্ষিণে সীমান্তের কাছে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ছয়জন সেনা নিহত হয়। এনিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৪৭ জন ইসরায়েলি সেনা নিহত হলো। গত […]

Continue Reading