গাজায় পোলিও মহামারি ঘোষণা, দ্রুত যুদ্ধবিরতির আহ্বান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যজুড়ে পোলিও মহামারি ঘোষণা করেছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। মারাত্মক এই ভাইরাসের বিস্তারের জন্য ইসরায়েলের বিধ্বংসী সামরিক আক্রমণকে দায়ী করেছে মন্ত্রণালয়টি। এমন পরিস্থিতিতে গাজায় পোলিও টিকা পৌঁছাতে দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। টেলিগ্রামে এক বিবৃতিতে সোমবার (২৯ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের স্বাস্থ্যের […]

Continue Reading

ভারতের ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

ভারতের ঝাড়খণ্ডের চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়েছে হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। এতে ট্রেনটির দুই যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন। মৃতের সংখ্যা বাড়তে পরে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনটির ১৮টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যার মধ্যে ১৬টিতে যাত্রী রয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। ট্রেনটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হাওড়া থেকে মহারাষ্ট্রের মুম্বাইতে যাচ্ছিল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের […]

Continue Reading

কেরালায় ভূমিধসে ২৪ প্রাণহানি, আটকা শতাধিক

ভারতের কেরালায় ভূমিধসে ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ ছাড়া এ ঘটনায় আরো ১০০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। চার ঘণ্টার বৃষ্টিতে মঙ্গলবার ভোরে রাজ্যটির ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় ভূমিধস হয়েছে। ভূমিধসের পর বেশ কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে । রাজ্যের দুর্যোগ মোকাবেলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এ […]

Continue Reading

মানবাধিকার লঙ্ঘন: প্রয়োজনে ম্যান্ডেট দিয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। সোমবার (২৯ জুলাই) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক ব্রিফিংয়ে এ কথা […]

Continue Reading

গাজায় ২৪ ঘণ্টায় ৬৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

বাস্তুহারা ফিলিস্তিনিরা মধ্য গাজা উপত্যকার বুরেইজ এবং নুসেইরাত শরণার্থী শিবির থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সেখান থেকে সরে যাওয়ার জন্য ইসরায়েলের নতুন নির্দেশনা আসার পর থেকেই ফিলিস্তিনিরা পালাতে শুরু করেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা উপত্যকার ৮৬ শতাংশ ফিলিস্তিনি বর্তমানে এ ধরনের আদেশের অধীনে রয়েছেন। খবর আল জাজিরার। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী এবং […]

Continue Reading

গোল্ডেন ভিসা চালু করলো ইন্দোনেশিয়া

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং তাদের অভিবাসন প্রক্রিয়া সহজ করতে “গোল্ডেন ভিসা প্রোগ্রাম” চালু করেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (২৫ জুলাই) ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো এই ভিসা প্রোগ্রাম চালু করেন। জাকার্তায় প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে উইদোদো বলেন, “ইন্দোনেশিয়ায় এসে বিনিয়োগ ও দেশের উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ করে দেবে গোল্ডেন ভিসা।” তিনি বলেন, “বিনিয়োগকারীদের জন্য ইন্দোনেশিয়াকে একটি প্রতিশ্রুতিশীল গন্তব্য হওয়া […]

Continue Reading

গাজাজুড়ে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৫০

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় মধ্যাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে ৫০ জনের বেশি। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার (২৭ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মধ্যাঞ্চলীয় গাজার দেইর এল-বালাহতে খাদিজা স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩০ […]

Continue Reading

চীন-রাশিয়ার ৪ যুদ্ধবিমানকে যুক্তরাষ্ট্র ও কানাডার ধাওয়া

চীন ও রাশিয়ার চারটি যুদ্ধবিমানকে ধাওয়া করে আলাস্কার আন্তর্জাতিক আকাশপথ থেকে সরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে যোগ দিয়েছিল কানাডাও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীন যৌথ টহলের অংশ হিসেবে চারটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে পাঠায়। এরপরেই গত বুধবার বিমানগুলোর গতিপথ রুখে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন […]

Continue Reading

কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় উদ্বেগ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।একইসঙ্গে বাংলাদেশে চলমান আন্দোলনের সকল বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে সরকারি চাকরিতে মেধাভিত্তিক পদ্ধতির পক্ষে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছেন। […]

Continue Reading

মার্কিন জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে কানে গুলিবিদ্ধ হওয়ার পর রোববার (১৪ জুলাই) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। ট্রাম্প জানান, চলতি সপ্তাহে উইসকনসিনে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে (আরএনসি) বক্তব্য রাখার অপেক্ষায় আছেন তিনি। ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে, আমাদের ঐক্যবদ্ধ থাকা এবং আমেরিকান […]

Continue Reading