কড়া হুঁশিয়ার বার্তা পুতিনের

ইউক্রেনকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় অনুপ্রবেশের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ পুতিনের। রুশ প্রেসিডেন্ট বলেছেন, এর জন্য উচিৎ জবাব দেওয়া হবে। খবর আল জাজিরার। ইউক্রেনের শীর্ষ কমান্ডার বলেছেন, কিয়েভ বাহিনী রাশিয়ার এক হাজার বর্গকিলোমিটার দখলে নিয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রবেশ […]

Continue Reading

হাসিনা যুগ শেষ, দেশে ফেরাটা বোকামি: কংগ্রেস নেতা শশী থারুর

গণবিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য মোদি সরকারের প্রশংসা করেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের প্রভাবশালী নেতা এবং এমপি শশী থারুর। একই সঙ্গে শেখ হাসিনা যুগের সমাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতের ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের সংসদ সদস্য শশী থারুর শেখ হাসিনা এবং বাংলাদেশের […]

Continue Reading

হাসিনা ভারতের বন্ধু, আর ভারত হাসিনার বন্ধু: শশী থারুর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতীয় সরকারের প্রশংসা করেছেন দেশটির কংগ্রেসের প্রভাবশালী নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। তিনি হাসিনাকে ভারতের বন্ধু বলেও আখ্যা দেন। সোমবার ( ১২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই বর্ষীয়ান কংগ্রেস নেতা এমন মন্তব্য করেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের প্রশংসার পাশাপাশি […]

Continue Reading

কিয়েভে রাশিয়ার হামলা, নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে বিমান হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও তিনজন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১২ আগস্ট) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, উত্তর কোরিয়ার তৈরি একটি ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা হয়েছে। রাজধানীর একটু উত্তরে এই হামলায় চার বছরের একটি শিশু […]

Continue Reading

এটা মোদির ইন্ডিয়া, বাংলাদেশ না

বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতেও হতে পারে- এমন মন্তব্যকারীদের একহাত নিয়েছেন ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, এটা বাংলাদেশ না, এটা মোদির ভারত। রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের গজেন্দ্র বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে কিছু লোক মন্তব্য করেছেন, বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতে হবে। […]

Continue Reading

হাসিনার ক্ষমতাচ্যুতিতে কূটনৈতিক দ্বিধাদ্বন্দ্বে ভারত

গত সপ্তাহে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশজুড়ে মানুষকে বিজয় উদযাপন করতে দেখা গেছে। অন্যদিকে প্রতিবেশী ভারতে শঙ্কা তৈরি হয়েছে। দেশটি প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলা ও ইসলামপন্থী বিকল্পগুলোকে বাতিল করতে শেখ হাসিনাকে সমর্থন করেছিল। এমনটাই বলছেন বিশ্লেষকরা। এতে আঞ্চলিক শক্তির জন্য একটি কূটনৈতিক দ্বিধা তৈরি হয়েছে। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা গত সোমবার শিক্ষার্থী নেতৃত্বাধীন […]

Continue Reading

প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে আমরাও ভালো থাকব: মমতা

বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব‍্যানার্জি। শুক্রবার (৯ আগস্ট) ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পোস্টে তিনি বলেন, ‘শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো […]

Continue Reading

গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত শতাধিক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। শনিবার (১০ আগস্ট) ফিলিস্তিনি সংবাদসংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স। তবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হামাসের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হামাস পরিচালিত গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, […]

Continue Reading

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশে সদ্য নিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। শুক্রবার (৯ আগস্ট) এক্সে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশে শপথ গ্রহণ করেছেন। এসময় বাংলাদেশে সম্প্রীতি ও সমৃদ্ধির […]

Continue Reading

বাংলাদেশে হাইকমিশন থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত

বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নিইয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে নিজেদের অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। বেশ কয়েকটি সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন। […]

Continue Reading