টাইফুন ইয়াগি ভিয়েতনামে : মৃতের সংখ্যা বেড়ে ১৯৭

উত্তর ভিয়েতনামে টাইফুন ইয়াগির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিহতের সংখ্যা বেড়ে ১৯৭ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র। দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ কর্মকর্তারা এক দাপ্তরিক রিপোর্টে বলেছেন, এখনো ১২৮ জন নিখোঁজ রয়েছেন এবং আড়াই লাখ হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ইয়াগি ৩০ বছরের […]

Continue Reading

পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ কমলা ও ট্রাম্পের

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক শেষ হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক শুরু হয়। বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিনসে ডেভিস। বিতর্ক মঞ্চে প্রবেশ করেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন করমর্দন করেন। এরপর শুরু হয় বিতর্ক। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল […]

Continue Reading

উত্তাল মণিপুর, কোন পথে ভারত?

গত এক বছরের বেশি সময় ধরে উত্তাল ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। বিগত কয়েক মাস রাজ্যটি সাময়িকভাবে শান্ত থাকলেও সহিংস সংঘর্ষের জেরে আরও একবার উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়, বোমা বিস্ফোরণ, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, বেসামরিক নাগরিকের মৃত্যু, মণিপুর রাইফেলসের দু’টি ব্যাটেলিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্রশস্ত্র লুটের চেষ্টাসহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে […]

Continue Reading

বিএসএফ সদস্যের আত্মহত্যা বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময়

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আত্মহত্যা করেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ (৪০)।  ইন্ডিয়া টুডে বলছে, সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিপুরার ঢালাই জেলার কামালপুরে অরুণ দিলীপ দায়িত্ব পালনের সময় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিজের রাইফেল দিয়েই তিনি নিজেকে গুলি […]

Continue Reading

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, ১৪ জন নিহত

সিরিয়ার মধ্যাঞ্চলে সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।  হাসপাতালের এক ডিরেক্টরের বরাত দিয়ে সংবাদসংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে হামা প্রদেশের মাসিয়াফের আশেপাশে এই হামলায় আরও ৪৩ জন আহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মনিটরিং গ্রুপ এর আগে জানায়, হামলায় […]

Continue Reading

ইমরান খানকে মুক্তি দিতে আল্টিমেটাম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে রোববার ইসলামাবাদে নেমেছিলেন তার হাজার হাজার সমর্থক। দলটি ইমরান খানকে মুক্তি দিতে সরকারকে দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে। খবর আল জাজিরা ও জিও নিউজের। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে বিতর্কিত জাতীয় ও আঞ্চলিক নির্বাচনের পর পিটিআই তাদের শক্তি প্রদর্শনে ইসলামাবাদে জনসভার আয়োজন করে। সামাজিক যোগাযোগমাধ্যম […]

Continue Reading

বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব হুমকির মুখে

বিশ্বব্যবস্থা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-এর প্রধান রিচার্ড মুর। শনিবার (৭ সেপ্টেম্বর) তারা বলেছেন, বর্তমানে বিশ্বব্যবস্থা এমন হুমকির মুখে, যা কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি। খবর পলিটিকো ও বিবিসির।  দেশ দুইটির গোয়েন্দাপ্রধান আরও বলেছেন, ইউক্রেনে আগ্রাসী রাশিয়া ও পুতিনের আগ্রাসনের […]

Continue Reading

এরদোয়ান দিলেন কড়া বার্তা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার (৬ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ-সমাবেশে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। সেখানে দখলদার বাহিনী তুর্কি-আমেরিকান এক দ্বৈত নাগরিককে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলের এই নৃশংসতাকে এরদোয়ান ‘বর্বর হস্তক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপি’র। এরদোগান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি পশ্চিম তীরে দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত […]

Continue Reading

নাইজেরিয়ায় বোকো হারামের হামলা, নিহত অন্তত ৮১

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম। দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ ইয়োবেতে করা এই হামলায় ৮১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন বেশ কয়েক জন। দেশটির স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ইয়োবে প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুলকরিম দুঙ্গুস এএফপিকে বলেন, গত রোববার স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে […]

Continue Reading

কমলা-ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করতে পারে পেনসিলভেনিয়া-জর্জিয়া

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর। এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীর জোর প্রচারণা চলছে। তবে দেশটিতে কে হোয়াইট হাউজে যাবেন তা নির্ধারণ করে মূলত ছয়টি রাজ্য। এই রাজ্যগুলোকে ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্য বলে উল্লেখ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারক রাজ্যগুলোতে জরিপ চালিয়েছে। এতে দেখা যায়, পেনসিলভেনিয়া এবং জর্জিয়া দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ করতে […]

Continue Reading