ইউক্রেনের ছোড়া ২৫টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

মস্কোকে লক্ষ্য করে ইউক্রেনের ছোড়া ২৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এসব ড্রোন ইউক্রেন শনিবার ও রোববার রাতে মস্কোকে লক্ষ্য করে ছুড়েছে বলে দাবি করা হয়েছে।  মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর এটাই রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় হামলার ঘটনা। বার্তা আদান-প্রদানের মাধ্যমে টেলিগ্রাম এক পোস্টে তিনি বলেন, ‘সব […]

Continue Reading

ইরানের দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সীমান্তবর্তী এক ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ সদস্য নিহত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  সিস্তান-বেলুচিস্তানের গভর্নর-জেনারেল মনসুর বিজার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, রোববার সন্ধ্যা নাগাদ ইরান-পাকিস্তান সীমান্তের কাছে সারাভ্যানের সিরকানে এক ওয়াচটাওয়ারে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আইআরজিসির […]

Continue Reading

গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে পিছু হটলো কাতার

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে আপাতত নিজেদের সরিয়ে নিলো কাতার। কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (১০ নভেম্বর) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাস ও ইসরায়েল আলোচনার টেবিলে ফিরে আসার আন্তরিক ইচ্ছা দেখালে তারা আবার কাজ শুরু করবে। দোহায় হামাসের রাজনৈতিক দপ্তরের উপস্থিতি ওয়াশিংটনের […]

Continue Reading

পাকিস্তানে রেলস্টেশনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২১

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি রেল স্টেশনের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২১ জন এবং আহত ৩০ জন। শনিবার (৯ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে রেল স্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ হয়েছে। এ কারণে বহু হতাহতের […]

Continue Reading

হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন, চ্যালেঞ্জের মুখে খামেনি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ফিরে আসা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির জন্য মোটেই আশাব্যঞ্জক নয় বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।  ইরান ইন্টারন্যাশনালের সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মোরাদ ভেইসি জানান, ট্রাম্পের প্রথম শাসনামলে খামেনি তার ঘনিষ্ঠ কমান্ডার কাসেম সোলেইমানিকে হারান। ২০২০ সালের জানুয়ারিতে […]

Continue Reading

আরেক সুইং স্টেটে ট্রাম্পের জয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে এখনো কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের মাঠ দেখে মনে হচ্ছে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার পর এবার সুইং স্টেট জর্জিয়ায় জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইলেক্টোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মত, যখন নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল […]

Continue Reading

ইসরায়েলি ও ফিলিস্তিনিদের চোখে মার্কিন নির্বাচন

রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতটাই খুশি হন যে- তিনি একটি ইহুদি বসতি এলাকার নাম ট্রাম্পের নামে রাখেন। খবর বিবিসির গোলান মালভূমির পাথুরে খনি এলাকায় ছাড়া ছাড়া কিছু বাড়ি নিয়ে এই বসতি গড়ে উঠেছে। চার সন্তান নিয়ে এলিক গোল্ডবার্গ ও তার স্ত্রী হোদায়া ট্রাম্প হাইটসে বসতি স্থাপন […]

Continue Reading

হোয়াইট হাউজের দায়িত্ব এবার কার কাঁধে যাচ্ছে?

আগামীকাল মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুরো বিশ্ব নজর রাখছে মার্কিন নির্বাচনের ওপর। বিভিন্ন জরিপের আভাস বলছে, এবারে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ নিশ্চত করে বলতে পারছেন না- হোয়াইট হাউজের দায়িত্ব এবার কার কাঁধে যাচ্ছে। তবে নতুন এক জরিপে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন রিপাবলিকানরা।   […]

Continue Reading

ইসরায়েলি হামলায় জাবালিয়ায় ৪৮ ঘণ্টায় নিহত ৫০ শিশু

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার জাবালিয়ায় অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গত ৪৮ ঘণ্টায় ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে। রোববার (৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল হামলায় ৫০ জনের বেশি শিশু নিহতের তথ্য নিশ্চিত করেছেন। ইউনিসেফ এর নিন্দা জানিয়ে একে নির্বিচারে […]

Continue Reading

গুরুত্বপূর্ণ ইস্যুতে কী বলছেন হ্যারিস-ট্রাম্প

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে নির্বাচনের প্রচারে বা তার আগে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে কথা বলেছেন দুই প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্প।  কমলা হ্যারিস: গত আগস্টে ডেমোক্র্যাটদের কনভেনশনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি ইউক্রেন ও ন্যাটোর শরিকদের পাশে শক্তভাবে দাঁড়াবেন। তিনি অভিযোগ করেছিলেন, রাশিয়া মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। হ্যারিসের প্রচার ওয়েবসাইটে বলা হয়েছে, […]

Continue Reading