সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত এবং ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) নওফেল ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউ ওই […]

Continue Reading

২৫ আগস্ট থেকে চলতে পারে মেট্রোরেল

অবিচার ও বৈষম্য দূরীকরণে ছয় দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতি থেকে কাজে ফিরছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সাত শতাধিক কর্মচারী। ফলে আগামী রোববার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালানোর সম্ভাবনা দেখছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার […]

Continue Reading

‘হাসিনা পালিয়েছে’ এটির ভিন্ন শব্দ প্রয়োগ গণমাধ্যমের বিবেকের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করবে

দেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণহত্যাকারী হাসিনা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী হাসিনা পালিয়েছে। জনগণের প্রত্যাশা আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন ‘হাসিনা পালিয়েছে’। ‘হাসিনা পালিয়েছে’ শব্দটির পরিবর্তে কোনো গণমাধ্যম যদি ভিন্ন শব্দ প্রয়োগের অপকৌশল নেন সেটি জনগণের কাছে আপনাদের বিবেকের […]

Continue Reading

কুমিল্লায় বাহার ও তার মেয়েসহ ৩৭৫ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং তার জ্যৈষ্ঠ কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহ্সীন বাহার সূচনার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এজাহার নামীয় […]

Continue Reading

২ সপ্তাহ পেছানো হচ্ছে এইচএসসি পরীক্ষা

এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা আরও পেছাবে। বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে। বিস্তারিত আসছে..

Continue Reading

গার্মেন্টসকর্মীকে গুলি করে হত্যা, শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর এলাকায় গার্মেন্টসকর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলার আবেদন করেন নিহতের ভাই মো. ইব্রাহীম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার আদাবর থানা পুলিশকে মামলাটি […]

Continue Reading

কোনো তথ্য দিচ্ছেন না পলক, দায় নিচ্ছেন না কোনো কাজের

হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন রিমান্ডে আছেন গণ-অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, এক উপদেষ্টা এবং সেনাবাহিনীর চাকরিচ্যুত এক কর্মকর্তা। তবে জিজ্ঞাসাবাদে তারা কেউ অভিযোগ স্বীকার করছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কোনো তথ্য দিতে পারছেন না। প্রশ্ন […]

Continue Reading

দীপু মনি ও জয়ের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৯ আগস্ট) রাজধানীর পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে রাতেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। মঙ্গলবার (২০ আগস্ট) তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে […]

Continue Reading

অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সবকিছুই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকের সামনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই […]

Continue Reading

অক্সফোর্ডের চ্যান্সেলর হতে আবেদন ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই কথা জানিয়েছে। ইমরান খান রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি আছেন। তার পক্ষে একজন প্রতিনিধি এ মনোনয়নপত্র জমা দেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, কারাগারে থেকেই চ্যান্সেলর পদে লড়বেন তিনি। খানের নির্দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর […]

Continue Reading