কলেজছাত্র হত্যা ও যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেপ্তার ৯

বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ীতে মিনহাজুল ইসলাম (২৫) নামে দনিয়া কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা এবং আদাবরে সুমন শেখ (২৬) নামে যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দনিয়া কলেজের ছাত্র মিনহাজ হত্যা মামলার পাঁচ আসামি ও আদাবরে বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি।

রাজধানীর আদাবরে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনদুপুরে ছিনতাইকারীদের চাপাতির কোপে সুমন শেখের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শনির আখড়ায় পূর্ব শত্রুতার জেরে মিনহাজ নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *