গতকাল শুক্রবার বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন মালিক সমিতি। শনিবার সকাল থেকে শুরু হয় এই ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
উল্লেখ্য, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন। এ ছাড়া সংঘর্ষের সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
